ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল পাকা ঘর

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২২,  11:36 AM

news image

মুজিববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানন্ত্রীর ঈদ উপহার হিসেবে কাপাসিয়া উপজেলার ৪৫ টি ভূমিহীন, গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ এপ্রিল, মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে   সারাদেশে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪ জনের সাথে আনুষ্ঠানিক ভাবে প্রধান মন্ত্রীর কাছ থেকে ঈদ উপহার হিসাবে  কাপাসিয়ার ৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমি,দলিল ও ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।  সকাল ১১ টায়  গণভবন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে এক যোগে উপকার ভোগিদের নিকট  জমি ও পাকা বাড়ির দলিলপত্র এবং ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।

দুই কক্ষ বিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর,একটি সংযুক্ত টয়লেট ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। পাকা ঘরের সাথে দুইশতক জমির মালিকানাও পেয়েছেন উপকার ভোগী ব্যক্তিরা।  কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া,ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কোহিনুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম