ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কাপাসিয়ায় কার্পাস তুলা বাম্পার ফলন

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৩,  11:15 AM

news image

ইতিহাস খ্যাত মসলিন কাপড়ের উপাদান ফুটি কার্পাস তুলার বাম্পার ফলন হয়েছে কাপাসিয়ায়। ৩০ জানুয়ারি দুপুরে কাপাসিয়া উপজেলার বেলাশী তল্লাপাড়া গ্রামে কৃষকদের নিয়ে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, তুলা উন্নয়ন বোর্ড ঢাকা জোন উপ পরিচালক কৃষিবিদ কুতুব উদ্দিন, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম আ. বাতেন, গবেষক আবদুর নূর, কটন ইউনিট অফিসার শিমুল চন্দ্র দাস উপস্থিত ছিলেন। 

বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, ১৯৭৮ সালে আমার মা জোহরা তাজউদ্দিনের সাথে ময়মনসিংহ থেকে ফেরার পথে তুলা চাষ নিয়ে একটি বই এ কার্পাস তুলার তথ্য পাই । সে থেকে জানতে পারি কাপাসিয়ার নামকরণ কার্পাস তুলা থেকে। গবেষক আবদুর নূর জানান, ৭ শত বছর আগে এই অঞ্চলে কার্পাস তুলা চাষ হতো। আজ আমরা সেই ঐতিয্য ফিরে পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, বিদেশ থেকে সূতা আমদানি করতে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ হয়। আমরা যদি এ দেশে তুলা পাই তাহলে বৈদেশিক মুদ্রা খরচ করতে হবেনা। তুলা চাষি কমর উদ্দিন বলেন, আমি ২ বিঘা জমিতে তুলা চাষ করেছি। ফলন খুব ভালো হইছে। তুলা উঠানো শুরু করছি। তুলা চাষি মফিজ উদ্দিন বলেন, ফুটি কার্পাস প্রতি গাছ থেকে  ২ শ গ্রাম তুলা পাওয়া যাচ্ছে। দেড় বিঘা জমি থেকে ২৫ থেকে ২৭ মণ তুলা পেতে পারি। ১ লাখ ৩০ হাজার টাকা বিক্রি করবো। জানা যায়, মসলিন কাপড় উৎপাদন ও বিক্রয়ের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র ছিলো এ জনপদ। মসলিন তৈরি হতো ফুটি কার্পাস নামক গাছের তুলা থেকে। এ কাপড় খুব সূক্ষ, মিহি ও মোলায়েম ছিলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম