ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

কাপাসিয়ায় নামাজ পড়তে গিয়ে অটোরিক্সা চুরি, চালকের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

#

০৩ অক্টোবর, ২০২৩,  9:00 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: অটো রিক্সা চুরি  খবর শুনতে পেয়ে অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী অটোরিকশা চালককে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম ও মানবতার ঘর সরসপুর।কাপাসিয়া উপজেলায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী গুলজার। তার উপার্জনেই চলে পরিবারের ৭ সদস্যের সংসার খরচ। চুরি হয়ে যাওয়া সরসপুর গ্রামের অটো রিক্সা চালক গুলজার বলেন গত ২২ সেপ্টেম্বর শুক্রবার মিয়ার বাজারের দক্ষিণে খোকা ডাক্তারের বাড়ির পাশে জামে মসজিদে সামনে অটোরিকশা রেখে জুম্মার নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখেনি অটোরিকশা নাই।পরে বিভিন্ন জায়গায় ৩ -৪ খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি পাননি। এনজিও থেকে কিস্তিতে ১ লক্ষ দশ হাজার টাকা উঠিয়ে অটো রিকশাটি কিনি। অটো রিক্সা চালিয়ে আমি কিস্তি এবং পরিবারের সাত জনের মধ্যে একজন প্রতিবন্ধী বোন আছে তাদের নিয়ে কোনরকম কষ্ট করে সংসার চালাইতা এখন আমি নিঃস্ব হয়ে গেলাম ।  অটো রিক্সা কেনার জন্য আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়ার উপজেলা সেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা মোঃ বাবু শেখ, সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার মোঃ জায়েদুল হাসান,মানবতার ঘর সরসপুর এর কর্ণদার আসাদুজ্জামান ইমন,উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামে ছাওার হোসেন বেপারী , রাকিবুল হাসান , জুয়েল ফরাজি ,নজরুল খাঁন,রাসেল বেপারি , সাদিকুর রহমান ,হাফেজ আল আমিন , শ্যামল , কামাল শাহরিয়ার , সোহেল রানা , লিখন , জাহাঙ্গীর সহ মানবতার ঘর সরসপুর এর সদস্য ও এলাকাবাসী ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম