ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

কাপাসিয়া মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন,পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৭ জুলাই, ২০২২,  3:35 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৬ জুলাই )দিনব্যাপী কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় । উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রশিদ মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) পারভেজ হোসেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আনছার উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম মোয়াজ্জিন, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন। এছাড়াও কাপাসিয়া উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম