ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

কাপাসিয়ায প্রতিবন্ধী, বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২২,  11:11 AM

news image

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গাজীপুরের কাপাসিয়া উপজেলা ঈদ উপলক্ষে অসহায় হতদরিদ্রদের পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার ( ২৭ এপ্রিল) দুপুরে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের অসহায় হতদরিদ্রদের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান সহ ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যবৃন্দ ।

এছাড়া অপর দিকে বিকালে টোক ইউনিয়ন বীর উজলী আব্দুল আলী সেবাশ্রম ( বৃদ্ধাশ্রম) এবং তরগাঁও ইউনিয়ন সরসপুর গ্রামে  ছায়ানীড় সেবা প্রতিবন্ধী কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন ) শেখ আমিরুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান জানান ঈদ উপলক্ষে অসহায় হতদরিদ্র মাঝে কাপাসিয়া উপজেলা ১১ ইউনিয়নে ১১০৫৪ জন পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তাছাড়া তরগাঁও ইউনিয়নের সরসপুরে ছায়ানীড় সেবা  প্রতিবন্ধী কেন্দ্র এবং টোক ইউনিয়ন বীর উজলী আব্দুল আলী সেবা আশ্রম (বৃদ্ধাশ্রমে) শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম