ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কাপাসিয়ায় ৫০ জন আলেমের মাঝে তাফসিরে কুরআন বিতরণ

#

১৪ মার্চ, ২০২৬,  6:34 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আলেম সমাজের মাঝে পবিত্র কুরআনের তাফসির গ্রন্থ বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ১৩ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার বারাব বায়তুল আকসা জামে মসজিদ মাঠে এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ৫০ জন আলেম ওলামার মাঝে তাফসিরে কুরআন বিতরণ করা হয়। এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে তাফসিলে কোরআন বিতরণ করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পাঠান, মমতাজ উদ্দিন বিএসসি সহ  এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সভাপতি সমাজ বন্ধুর মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন কুরআনের সঠিক অর্থ ও ব্যাখ্যা জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাফসিরে কুরআন অধ্যয়নের মাধ্যমে মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়। তিনি আরও বলেন, শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও মানবসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ভিড়

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম