ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

কাপাসিয়ায় সনমানিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মী সভা ও ইফতার দোয়া মাহফিল

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২২,  10:43 AM

news image

গাজীপুর কাপাসিয়া উপজেলা সনমানিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে কর্মী সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলা আড়াল জি এল স্কুল এন্ড কলেজের মাঠে কর্মী সভা ইফতার ও দোয়া মাহফিল হয় । সনমানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সজীব বিন মমতাজের  সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল বেপারী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি  চেয়ারম্যান এড, আব্দুল মালেক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ জামান মাসুম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম