ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে এলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ৩ কোটি টাকার ট্যাপেনটাডোল জব্দ সন্ধ্যায় ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা–ছেলের মৃত্যু মন্ত্রী-প্রতিমন্ত্রী যত সুবিধা পাবেন আর সক্রিয় থাকবে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

কাপাসিয়ায় মানবতার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৩ মার্চ, ২০২২,  12:19 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা মানবতার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপিং , প্রেসার, ওজন মাপার ,ডায়বেটিস নির্ণয়,স্বেচ্ছা রক্তদাতাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার( ২২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা তরগাঁও রূপনগর পালকিতে বিনামূল্যে বিভিন্ন পেশাজীবী মানুষের রক্তের গ্রুপিং , প্রেসার, ওজন মাপার  ডায়বেটিস নির্ণয় করা হয় । কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও তরগাঁও ইউনিয়ন সামাজিক সংঘের প্রধান সমন্বয়ক এবং মানবতার সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ বাবু শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন উদ্বোধন ও বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ।আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ । মানবতার ফাউন্ডেশনের  ফাউন্ডেশনের সভাপতি রায়হান রিজনের সঞ্চালনায় ও তরগাঁও ইউনিয়ন সামাজিক সংঘের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমাম উল্লাহ শেখ ইমু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং ঐ সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম