ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

কাপাসিয়ায় বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের উদ্বোধন

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২২ মে, ২০২২,  8:43 PM

news image

কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দুই মাসব্যাপী বেসিক কম্পিউটার ‌ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ (টেকাব) কোর্সের  উদ্বোধন করা হয়েছে । শনিবার( ২১ মে বিকেলে) কাপাসিয়া উপজেলা পরিষদের সামনে বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের উদ্বোধন করা হয় । ২০ জন মেয়ে ও ২০ ছেলে সহ ৪০ জন শিক্ষার্থী কোর্সের অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম