ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কাপাসিয়ায় বিশিষ্টজনদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মতবিনিময়

#

০৭ আগস্ট, ২০২৩,  4:56 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাপাসিয়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কমর্রত সকল সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছে। কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে (০৬ আগষ্ট) রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ।

এ সময় অন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি )রিফাত নূর মৌসুমী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানার ওসি (অপারেশন ) আনিসুর আশিকিন ,উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, শহীদ  তাজউদ্দীন আহমদ সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, কাপাসিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন,

ঘাগটিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুজিবুর রহমান মিলন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান মারুফ প্রমুখ। এ সময়ে বক্তাগণরা বলেন বাল্যবিবাহ ,মাদক ব্রহ্মপুত্র নদ, বানার নদী ও শীতলক্ষ্যা নদীর ভাঙ্গন রোধ, অবৈধ দখল উচ্ছেদ, বিভিন্ন বাজারের ড্রেনেজ সমস্যা, কাপাসিয়া বাজারের প্রধান সড়কের সংস্কার ও যানজট নিরসনসহ কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন । বিভিন্ন সমস্যা সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে টিআর প্রকল্পের অধীনে টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের গরিব ও মেধাবী ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ১২ টি বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম । তা ছাড়া উপজেলা পরিষদের সামনে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম