ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

কাপাসিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২২,  4:28 AM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সিমিন হোসেন রিমির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে কাপাসিয়া জেলা পরিষদ ডাকবাংলোতে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় । ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ,

সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন আহমেদ সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম । এসময় উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমাম উল্লাহ শেখ ইমু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এমদাদুল হক, উত্তর খামের ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মোল্লা মতিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল, ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী নয়ন,যুবলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, মাসুদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম