ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২২,  10:47 AM

news image

প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চেক এবং সনদপত্র বিতরণ করা হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হুসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সহ উপজেলা বিভিন্ন স্থানের যুবক ও যুবতী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষিত ৪৩ জন যুবক যুবতীর মাঝে ১১ লাখ ৪৪ হাজার টাকার চেক ও ৩০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম