ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

কাপাসিয়ায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২২,  8:14 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সিংহশ্রী বড়বেড় বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মেমোরিয়াল লাইব্রেরীর আয়োজনে ৮ এপ্রিল বিকেলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার  উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন। বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মেমোরিয়াল লাইব্রেরীর প্রতিষ্ঠাতার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমাম উল্লাহ শেখ ইমু সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম