ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২২,  10:56 AM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১- ২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউস ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জন চিকিৎসকের মাঝে প্রান্তিক  কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ এপ্রিল বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে ৩ শত জনের প্রত্যেক কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য বিনামূল্যে ৫ কেজি উপশী আউস ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।তাছাড়াও বীর উজলী, টোক ইউনিয়নের কৃষক মোঃ মইনুদ্দিন কে ৫০% ভর্তুকি মূল্যের একটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা ।

উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং কৃষি সামগ্রী বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন কৃষি একটি সম্মানজনক পেশা ও এ পেশায় শিক্ষিত যুবকদের আসতে হবে। তিনি আরও কৃষদের তিল ফসল চাষ করতে পরামর্শ দেন। তাছাড়াও তিনি মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব্য সার ব্যবহারের পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন বর্তমান সময়ে সবচেয়ে সফল সেক্টর কৃষি। কৃষকদের প্রচেষ্টার মাধ্যমে কৃষি কে আরো এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার  সুমন কুমার বসাক বলেন সরকার সার ও বীজে প্রচুর পরিমান ভর্তুকি দিচ্ছে। তিনি  কৃষকদের টিএসপি সারের পরিবর্তে ডিএপি সারের ব্যবহার বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দ শাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম