ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

কাপাসিয়ায় নিম্নআয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে মনিটরিং কমিটির সভা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২২,  3:27 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী পবিত্র রমজান উপলক্ষে তৃণমূল পর্যায়ের নিম্নআয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুবুর রহমান সিকদার, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, সহ ১১ ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম