ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

কাপাসিয়ায় তথ্য অধিকার আইন ও বিধি-বিধান বিষয়ক জনসচেতনামূলক সভা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৩ জুন, ২০২২,  4:25 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে তথ্য অধিকার আইন ও বিধি বিধান বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের মিলনায়তনে জনসচেতনামূলক সভা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুল হক। আরো বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, এল ইউ ও ডাঃ শারমিন সুলতানা সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও উপজেলা বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন। অপরদিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে তিনজন মৎস্য চাষীদের মাঝে ৯১০ কেজি মৎস্য খাদ্য প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুল হক, এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া,এল ইউ ও ডাঃ শারমিন সুলতানা। তাছাড়া বিভিন্ন হ্যাচারীর পরিদর্শন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম