ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কাপাসিয়ায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২১,  3:39 PM

news image

স্থানীয় সরকার অধীনে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৬ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা হয় । জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে ও টঙ্গী থানা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসার বেগম মাহফুজা আক্তার , উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান পাভেল , উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি )রুবাইয়া ইয়াসমিন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমান, এডিশনাল এসপি ও কালিগঞ্জ  সার্কেল  ফারজানা ইয়াসমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম সহ বিজিবি ও র‍্যাবের প্রতিনিধি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধপরিকর ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম