ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ বিষয়ক মহড়া ও র্যালী

#

১৩ অক্টোবর, ২০২৩,  10:47 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: "অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের উপর জনসচেতনতামূলক মহড়া ও র‌্যাল‌ি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।এই দিবস উপলক্ষে ১১ অক্টোবর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক দুর্যোগ মহড়া  এবং ১৩ অক্টোবর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ফকির, কাপাসিয়া ফায়ার স্টেশনর অফিসার দেওয়ান আজাদ হোসেন, লিডার জুয়েল মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী এবং ফায়ার ফাইটার উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম