ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডায় পৃথক ছুরি হামলায় নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  10:27 AM

news image

কানাডায় পৃথক ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন। সোমবার (৫ সেপ্টেম্বর) বিবিসি এবং আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার কানাডার সাসকাচোয়ান প্রদেশের দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে ওই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবায়ও প্রদেশেরও একই সতর্কতা জারি করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসনকে খুঁজছে কানাডার পুলিশ। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহত ও আহত পরিবারদের সমবেদনা জানিয়ে বলেছেন, হামলাগুলো ভয়াবহ এবং হৃদয়বিদারক। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: আল জাজিরা, বিসিসি ও রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম