ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

কানাডায় জনসংখ্যা বাড়ছে ধীর গতিতে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৪,  5:00 PM

news image

কানাডার অভিবাসন নীতি কঠোর করায় চলতি বছরের থার্ড কোয়ার্টারেও জনসংখ্যা বৃদ্ধির গতি স্থবিরতায় আক্রান্ত হয়েছে। ১ অক্টোবর পর্যন্ত এই কোয়ার্টারে কানাডা জনসংখ্যায় যোগ হয়েছে মাত্র ১৭৬৬৯৯ জন এবং মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ২৯৮।  ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ০.৪%। ২০২২ সালের প্রথম কোয়াটারে বৃদ্ধির এ হার ছিল ০.৩%। অর্থাৎ জনসংখ্যায় যোগ হয় ১১৬৩৯২ জন। বিদ্যমান রীতি অনুযায়ী কানাডায় স্থায়ীভাবে বসতি স্থাপন এবং অস্থায়ী অভিবাসীরাই জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখে। সে অনুযায়ী চলতি বছরের থার্ড কোয়ার্টারে আন্তর্জাতিক অভিবাসীরা জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রেখেছে ৯২% এর মত। তাদের ভাষ্য অনুযায়ী এ সংখ্যা ১৬২৫৬৬। এটি ঘটেছে জন্ম ও মৃত্যুর হিসাবের পর। সরকারী সূত্র ধারণা করছে, এ বছরের শেষ কোয়ার্টারেও অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন মাসেও জনসংখ্যা বৃদ্ধিতে গতি সঞ্চারিত হবে না। জানা গেছে, ১ অক্টোবরের তথ্য অনুযায়ী কানাডার মোট জনসংখ্যার ৭.৪% হচ্ছে অস্থায়ীরা। সে সংখ্যা ৩০৪৯২৭৭। ১ জুলাইতে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ছিল ১০ লাখ ৫৫ হাজার ৭২৫। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কিছুটা প্রভাব পড়ছে জনসংখ্যায়-এটা ইতিবাচক হলেও সামগ্রিক পরিস্থিতিতে কোন হেরফের ঘটবে বলে মনে করা হচ্ছে না। কারণ, স্থায়ীভাবে বসতি গড়তে আগ্রহীদের প্রসেসিং প্রক্রিয়া ত্বরান্বিত হয়নি। চলতি বছরের থার্ড কোয়ার্টারে ১২৪২৩৯ অভিবাসীকে স্বাগত জানিয়েছে কানাডা। ২০২১ সাল থেকেই এমন ধীর গতিতে ভিসা প্রসেসিং চলছে। আর গত ক বছরেই থার্ড কোয়ার্টারের চেয়ে দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা বেশী অভিবাসনের ভিসা ইস্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম