ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে : ট্রুডো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৪,  5:10 PM

news image

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘‘কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে।’’ কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্তের বিষয়ে বুধবার তিনি এ কথা বলেন। জাস্টিন ট্রুডো বলেন, ‘ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা মনে করে কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হস্তক্ষেপ করতে পারবে; যেমনটি আগে করেছিল। এটি ভুল। তারা ভয়াবহ ভুল করছে।’ ট্রুডো তার দেশে সহিংসতার জন্য ভারত সরকারকেই দোষী মনে করেন। কারণ হিসেবে তিনি কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা ও ব্যাপক অর্থ খরচ করে দেশটিতে মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ তুলেছেন। এ সময় তিনি অটোয়ায় কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন। তবে বিস্তারিত কিছু জানাননি। চলতি বছর ভারত-কানাডার বিবাদ পারস্পরিক সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। কানাডার প্রধানমন্ত্রীর এসব বাক্যকে ‘সবচেয়ে কঠোর মন্তব্য’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দুদিন আগে ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন ট্রুডো। এরপরই ভারত নিয়ে মোটামুটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ট্রুডোর অভিযোগ অস্বীকার করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি। সূত্র : আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম