ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

কানাডার উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  10:18 AM

news image

কানাডার পূর্ব উপকূলীয় এলাকায় স্প্যানিশ একটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। কানাডা ও স্প্যানিশ উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর বিবিসি'র। কানাডার জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেআরসিসি) জানিয়েছে, পূর্ব নিউফাউন্ডল্যান্ডের ২৫০ নটিক্যাল মাইল দূরত্বে ট্রলারটির ডুবে যায়। তবে তিনজন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। স্পেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে ২৪ জন নাবিক ছিলেন।

তাদের মধ্যে ১৬ জন স্পেনের, পাঁচজন পেরুর এবং তিনজন ঘানার নাগরিক রয়েছেন। দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্পেনের উত্তর-পশ্চিম গ্যালিসিয়া অঞ্চলে একটি মাছ ধরার জাহাজ ভিলা দে পিটানক্সো, মাদ্রিদে স্থানীয় সময় সকালে দুর্ঘটনার কবলে পড়ার খবর পাঠায়। এর পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। স্পেন সরকারের মুখপাত্র ইসাবেল রদ্রিগেজ সংবাদ সম্মেলনে জানান, কর্তৃপক্ষ স্থানীয় উদ্ধারকারী দলগুলোর সঙ্গে সমন্বয় এবং যোগাযোগ রাখছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টুইট বার্তায় বলেন, নিউফাউন্ডল্যান্ডে ডুবে যাওয়া গ্যালিসিয়ান জাহাজের নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এসময় ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম