ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কানপুর টেস্ট : চতুর্থ দিনের খেলা শুরু

#

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  10:47 AM

news image

টানা দুইদিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়ার পর অবশেষে কানপুর টেস্টের খেলা চতুর্থ দিন মাঠে গড়ালো বল। আজ সোমবার সকালের শুরুতেই মিলেছে সূর্যের দেখা। সবকিছু ঠিক থাকলে কানপুর টেস্টে আজ ৯৮ ওভার হওয়ার কথা রয়েছে। এদিন, প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে খেলার সময়। লাঞ্চের আগে ও পরে ১০ মিনিট করে বেশি খেলা হবে দুই সেশনে। প্রথম সেশনে খেলা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা ১৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় সেশনের খেলা চলবে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত। তৃতীয় সেশন মাঠ গড়াবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ পর্যন্ত। এর আগে, টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। বৃষ্টির কারণে অনেকটা আগেভাগেই শেষ হয় সেদিনের খেলা। দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিন বৃষ্টি না হলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা চালু করা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম