ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কাতারে গেলেন সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৩,  3:11 PM

news image

সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাতারের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে সেনাপ্রধান কাতার গেলেন। সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৩-১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এ সফরে সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গেও বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) বাস্তবায়নে এবং দু’দেশের মধ্যকার পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। এ ছাড়াও সেনাপ্রধান দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন এবং স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। সফর শেষে সেনাপ্রধান আগামী ১৫ ডিসেম্বর কাতার থেকে দেশে ফিরবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম