ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

#

০৭ নভেম্বর, ২০২৩,  5:21 PM

news image

কাতারে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন। গত রবিবার রাতে দেশটির রাজধানী দোহায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় এবং বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত আরও দুজন পাকিস্তানের নাগরিক। রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় অগ্নিকাণ্ড হয়। এই আগুন পরে পাশের ভবনেও ছড়িয়ে পড়ে। ফেনীর নিহত ব্যক্তিরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দীন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান এবং দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ। জয়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। সূত্র : ইউএনবি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম