ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কাজে লাগান পুরনো টুথব্রাশ

#

লাইফস্টাইল ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৩,  2:06 PM

news image

দাঁত মাজার ব্রাশ অনেকদিন ব্যবহারে ফেলে দিতে হয়। তবে সবসময় ব্রাশ ফেলে দেওয়ার প্রয়োজন নেই। এগুলো কিছু প্রয়োজনীয় কাজে লাগাতে পারেন। 

ইলেকট্রিক গ্যাজেটের যত্নে

কম্পিউটার কিবোর্ড, মোবাইলের কোনা, বা ঘরের কোনো গ্যাজেটের কোনা পরিষ্কার করতে পুরনো ব্রাশ দারুণ কাজের। ইলেকট্রিক এসব গ্যাজেট সহজে সাফ করতে পারবেন পুরোনো ব্রাশ দিয়ে। 

চিরুনি পরিষ্কারে

মাথার চুল চিরুনি দিয়ে আঁচড়াতে আঁচড়াতে ময়লা জমে। এই ময়লা সাফ করার জন্য পুরোনো ব্রাশ ব্যবহার করতেই পারেন। 

বেসিনের দাগ

ব্রাশ দিয়ে বেসিনের দাগ ঘষে তোলা যায়। অনেকেই জানেন না। বেসিনের দাগ তোলার ক্ষেত্রে এই ব্রাশ কাজের। 

আঁকাআঁকি

আঁকিয়েরা আবার টুথব্রাশ আঁকার কাজেও ব্যবহার করেন। এর মাধ্যমে ক্যানভাসে সুন্দরভাবে রং ছিটিয়ে দেওয়া যায়।

চুলের ব্রাশ  

হেয়ার ব্রাশ হিসেবে কিন্তু টুথব্রাশ বেশ কার্যকর। যারা চুলে রং করতে পছন্দ করেন তারা এটি ধুয়ে নিয়ে অনায়াসেই ব্যবহার করতে পারেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম