ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

কাজিপুরে ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ নেতাকে বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  10:39 AM

news image

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে মারধর ও কোপানোর ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তাদের বহিষ্কার করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। বহিষ্কৃতরা হলেন-

উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপ-স্কুল বিষয়ক সম্পাদক মনির হোসেন ও গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া। জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে ছাত্রলীগের ৫ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। এর আগে গত ১৬ জানুয়ারি জেলা ছাত্রলীগ তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয় এবং কেন বহিষ্কার করা হবে না এই মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের নিচের অংশ কোপানো হয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায়। ঘটনার পরদিন রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করা হয়। মামলা দায়ের করেণ ভুক্তভোগীর বোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম