ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কাগজ দেখতে চাওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২২,  12:38 PM

news image

পুলিশ মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় নিজের মোটরসাইকেল আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করেছেন আনিচুর রহমান নামের এক সৌদি প্রবাসী। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আনিচুর পার্শ্ববর্তী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তিতকাটার মুজিবুর মোল্লার ছেলে। তিনি ১৫-১৬ দিন আগে দেশে ফেরেন। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পাথরঘাটার জালিয়াঘাটা এলাকায় ডিউটি করছিলেন পুলিশের ট্রাফিক বিভাগের টিএসআই শাহ আলম ও এটিএসআই জাহিদ। এ সময় একটি পালসার মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে আনিচুর রহমান।ওখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে কাগজ বাসায় রেখে এসেছেন বলে জানান তিনি। পরে কাগজপত্র না দেখাতে পারায় মোটরসাইকেলের মামলা দিতে চাইলে পুলিশের সঙ্গে আনিচুরের তর্ক হয়। একপর্যায়ে মোটরসাইকেল থানায় নিয়ে যেতে চাইলে আনিচ তার পকেটে থাকা লাইটার দিয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলের আগুন নিভিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মোটরসাইকেলটি আনিচুরের কাছে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম