ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

কাগজপত্র নবায়নের মেয়াদ বাড়িয়েছে বিআরটিএ

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৪,  1:11 PM

news image

গেল ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস। তাই নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়িয়েছে বিআরটিএ। বুধবার (৩১ জুলাই) এক প্রজ্ঞাপনে বিআরটিএ এ তথ্য জানায়, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। বিআরটিএ জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকরের কাজ চলছে। যেসব গ্রাহকের গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ চলতি বছরের ১৯ জুলাই শেষ হয়েছে বা ১৫ সেপ্টেম্বরে শেষ হবে, তাদের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম