ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কাউন্সিলরপুত্রকে ছুরিকাঘাতে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২২,  10:23 AM

news image

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিমা বিসর্জনের পর সারোয়ার রহমান শান্ত (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছা শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট সংলগ্ন নতুন বাজার গরুর হাটে এ ঘটনা ঘটে। নিহত সারোয়ার রহমান শান্ত (১৬) মুক্তাগাছা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ছোট ছেলে। সে শহরের নবারুণ বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, কয়েকজন যুবক প্রতিমা বিসর্জনের পর শান্তকে ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর কাউন্সিলের ছোট ছেলেকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে বিষয়টি শুনেছি। তবে এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম