ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১২.০ ডিগ্রি সেলসিয়াস

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৪,  11:02 AM

news image

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সূর্যের দেখা মিলছে দুপুরে। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধসহ সব বয়সী মানুষ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। সোমবার (৮ জানুয়ারি) ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকবে আগামী কয়েক দিন। সেইসঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম