ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কাঁদলেন রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

০১ জুন, ২০২৪,  4:07 PM

news image

সৌদি কিংস কাপের ফাইনালে পেনাল্টিতে আল হিলালের কাছে পরাজয়ের মধ্য দিয়ে কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করলো রোনালদোর দল আল নাসর। আর তাই ফাইনাল শেষে আল নাসর’র পর্তুগীজ সুপারস্টারকে মাঠের মধ্যেই কাঁদতে দেখা গেছে। রোনালদোর এই আবেগ ফাইনালকে ছাপিয়ে ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মধ্যেও। 

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয়ে আল হিলাল লিগ ও কাপ ডাবল পূর্ণ করেছে। 

ম্যাচ শেষে পর্তুগীজ সুপারস্টারকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। এ সময় সতীর্থ ও কোচিং স্টাফরা এসে রোনালদোকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন। পাঁচ বারের ব্যালন ডি’অর দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান, সাইডলাইনেও তাকে বার বার আবেগতাড়িত হতে দেখা গেছে। 

এই পরাজয়ের মধ্য দিয়ে রোনালদো একটি হতাশাজনক মৌসুম শেষ করেছে। আল হিলালের থেকে ১৪ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সৌদি পেশাদার লিগ শেষ করেছে আল নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে।

ফেব্রুয়ারিতে আল শাবাবের ভক্তদের উদ্দেশ্য করে অশোভন অঙ্গভঙ্গীর কারণে রোনালদোকে নিষেধাজ্ঞার শাস্তিতে পড়তে হয়। যদিও ব্যক্তিগতভাবে ৩৯ বছর বয়সী এই সুপারস্টার বেশ কিছু কৃতিত্ব অর্জন করেছেন। 

এবারই প্রথম সৌদি পেশাদার লিগে পুরো মৌসুম তিনি খেলে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়েছেন। যদিও গতকাল পেনাল্টি শ্যুট আউটে গোল পেলেও তার দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। 

ম্যাচের ৭ মিনিটে আলেক্সান্দার মিট্রোভিচ আল হিলালকে এগিয়ে দেন। আইমান ইয়াহিয়া ৮৮ মিনিটে আল নাসরকে সমতায় ফেরালে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। উত্তেজনাকর ম্যাচটিকে রেফারি তিনটি লাল কার্ড দেখিয়েছেন। ৫৭ মিনিটে আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা প্রথমে লাল কার্ড পান। এরপর আল হিলালের দুই ডিফেন্ডার আলি আল-বুলাইহি ও কালিডু কুলিবালি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ডের জন্য মাঠত্যাগে বাধ্য হন।  আল নাসরর শেষ দুটি পেনাল্টি শট রুখে দিয়ে এই ম্যাচের নায়ক বনে যান আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনু। 

এদিকে, বাম হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরির কারণে প্রায় পুরো মৌসুম ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার মাঠের বাইরে থাকা সত্ত্বেও আল হিলাল ঠিকই সাফল্য তুলে নিয়েছে। কাল মাঠে না থাকলেও গ্যালারি থেকে ঠিকই দলকে অনুপ্রানীত করেছেন নেইমার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম