ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কাঁচা আম ও আলুবোখারার চাটনি

#

লাইফস্টাইল ডেস্ক

১০ জুন, ২০২৪,  12:11 PM

news image

যা লাগবে: কাঁচা আম- আধা কেজি, আলু বোখারা- ১ কাপ, চিনি- ১ কাপ, লবণ- পরিমাণমতো, সরিষার তেল- ২ টেবিল চামচ, শুকনো মরিচ- ৪টি, পাঁচফোড়ন- ১ চা চামচ, কাঁচামরিচ বাটা- ১ চা চামচ।

যেভাবে করবেন: প্রথমে কাঁচা আম ছিলে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। আলুবোখারা ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন ভেজে নিতে হবে। কেটে নেওয়া আম ও আলুবোখারা গরম তেলে হাল্কা ভেজে নিতে হবে। অতঃপর তাতে চিনি, লবণ, কাঁচামরিচ বাটা ও পরিমাণমতো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। আম ও আলুবোখারা যখন সিদ্ধ হয়ে ঘন হয়ে আসবে তখন চুলা থেকে কড়াই নামিয়ে নিতে হবে। নামানোর আগে অন্য একটি কড়াইয়ে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে কাঁচা আম ও আলুবোখারার চাটনির ওপর ছড়িয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা আম ও আলুবোখারার চাটনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম