ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

কাঁচা আমের জিলাপির নামে প্রতারণা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২২,  10:54 AM

news image

রাজশাহীতে কাঁচা আম দিয়ে জিলাপি বানানো ও প্রচার চালানোর দায়ে অভিযান চালিয়ে এক মিষ্টির দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে নগরের উপশহর নিউ মার্কেট এলাকার মিষ্টির দোকানে প্রথমে ২৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এরপর ইফতারের পর সন্ধ্যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতারণার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে কাঁচা আমের নামে জিলাপি বানানো বন্ধ করে দেয় তারা। হাসান-আল-মারুফ বলেন, রাজশাহীতে আলোচনায় ছিল কাঁচা আম দিয়ে জিলাপি বানানোর খবর।

অনেক ভোক্তা এই বিষয়ে জানতে চাচ্ছিলেন যে, এই মৌসুমে কীভাবে আম দিয়ে জিলাপি বানানো হয়? আম তো বড় হয়নি। পরে এর সত্যতা জানতে নগরের উপশহর এলাকায় তারা আরাফাত রুবেলের ‘রসগোল্লা’ নামে মিষ্টির দোকানে যান। সেখানে গিয়ে দেখা যায়, জিলাপির ওপর গুটি গুটি আম রাখা। পাশেই দেখেন রাসায়নিক কালার ফুড গ্রেইন পেস্ট রাখা আছে। এটা আমের তৈরি জিলাপি নয়, এটাকে বলা যায় আমের ফ্লেভারের জিলাপি। কিন্তু রুবেল এটা আমের তৈরি জিলাপি বলে প্রচার চালিয়ে ভোক্তাদের কাছে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। অভিযানে মহানগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদ, রাজশাহী বিএসটিআইয়ের সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস উপস্থিত ছিলেন। অভিযানের পর আরাফাত রুবেল নিজের ফেসবুক পেজে অভিযানের বিষয়ে লিখেন, ‘কাঁচা আমের জিলাপি নয়, কাঁচা আমের স্বাদের ম্যাংগো ফ্লেভার জিলাপি। আজ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা আমাদের রসগোল্লার কাঁচা আমের জিলাপি পর্যবেক্ষণ করেন। কাঁচা আমের জিলাপির ফুড গ্রেড কালার ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আমের সাইজ ও পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং গঠনমূলক পরামর্শ দেন। এসময়ে তারা বিজ্ঞাপনের ভাষা সঠিকভাবে উপস্থাপন না করায় ২৫ হাজার জরিমানা করেন।’ রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আরাফাত রুবেল বলেন, ইফতারের পর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দ্বিতীয় দফায় তার দোকানে অভিযান চালায়। এ সময় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে কাঁচা আমের জিলাপি তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ছাড়াও যে রং ও ফ্লেভার ব্যবহার করা হয় তা স্বাস্থ্য সম্মত কিনা তার প্রমাণ নিয়ে অফিসে দেখা করতে বলা হয়েছে। সূত্র: একুশে টিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম