ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

কাঁচামরিচের কেজি ২০০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৩,  4:51 PM

news image

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৬০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। তীব্র গরমের কারণে মরিচের ফুল নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। সেই সঙ্গে সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম ৬০ টাকা বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা। রোববার (২৫ জুন) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে তীব্র গরম আর বৃষ্টির কারণে মরিচ খেত নষ্ট হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে আবারও দাম কমে যাবে বলেও জানান ব্যবসায়ীরা। হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আবদুল মোমিন বলেন, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম বেশি। ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিছুটা কমেছে দাম। বর্তমানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। তবে কাঁচামরিচের দাম হঠাৎ কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত খরার কারণে কাঁচামরিচের ফুল নষ্ট হয়ে গেছে। যার জন্য মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। আমরা বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম