ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২৪,  10:36 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন, খারপাড়ার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০) ও তার ছেলে আরিফুল ইসলাম (১৯)। এ ঘটনায় কুলসুম বেগমের মেয়ে সানজিদা আক্তার আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, কিছুদিন আগে সুমন মিয়া তার বসতবাড়িতে টিনের একটি ঘর তৈরি করেন। সোমবার সন্ধ্যার দিকে তার ছেলে আরিফুল ওই ঘরে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে অসতর্কতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা কুলসুম বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘরে থাকা তার বোন এসে দুজনকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।  স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম