ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কসবায় কবর স্থানের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নোৎপাত

#

০৩ আগস্ট, ২০২৩,  5:06 PM

news image

লোকমান হোসেন পলা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কবর স্থানের পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মাটির নীচ থেকে অগ্নোৎপাতের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে কসবা পৌর এলাকায় কসবা-কুটি চৌমুহনী সড়কের বিশারাবাড়ী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলেএসে আগুন নির্বাপণ করেন। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ঈদ উল আযহায় ওই গ্রামে জবাইকৃত প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে গ্রামবাসী ঘটনাস্থলে ওই চামড়া পুতে ফেলেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুতে রাখা পশুর চামড়া পঁচে গ্যাস সৃষ্টি হয়ে বুদবুদ আকারে উদগীরন হতে থাকে। কোন পথচারী সিগারেট খেয়ে ও এইস্থানে নিক্ষেপের কারনে এই ঘটনা ঘটে। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান জানান,প্রাথমিকভাবে ধারনা করছি কোরবানীর পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হওয়ায় বিস্ফোরিত হয়েছে। তবে কসবা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকাহিসেবে পরিচিত। তাই এ বিষয়ে সালদা ও বাখড়াবাদ গ্যাস কর্তৃপক্ষকে অবগত কর হয়েছে। অগ্নোৎপাত পশুর চামড়া পচে নাকি প্রাকৃতিক গ্যাসের কারনে হয়েছে তা যাচাই বাছাই করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম