ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কষ্টার্জিত জয়ে লিগ জমাল বার্সেলোনা

#

স্পোর্টস ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  10:44 AM

news image

টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর টানা দ্বিতীয় জয় পেলো বার্সেলোনা। রবিবার (২ ফেব্রুয়ারি) অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে কাতালনরা। ম্যাচে একমাত্র গোলটি করেছেন লেভানডোভস্কি। স্তাদিও অলিস্পিক লুইস কোম্পানিসে পাওয়া বার্সার এই জয় লা লিগার পয়েন্ট টেবিলে নিয়ে এসেছে নতুন রোমাঞ্চ। বর্তমানে ২২ ম্যাচ খেলে সবার ওপরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৪৫। আর দুইয়ে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২২ ম্যাচে ৪৮। অর্থাৎ শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে। আর আতলেতিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান ৩। পয়েন্ট তালিকার এমন চিত্র সামনের দিনগুলোয় লা লিগায় হাড্ডাহাড্ডি শিরোপা লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে। ঘরের মাঠে বার্সা অবশ্য জয়টা একেবারেই অনায়াসে পায়নি। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে বার্সা এগিয়ে থাকলেও, সুযোগ তৈরি করতে বেগ পেতে হচ্ছিল স্বাগতিক আক্রমণভাগকে। এর মধ্যে চোট নিয়ে ম্যাচের শুরুতে গাভি মাঠ ছাড়লে পরিস্থিতি আরও খারাপ বার্সার জন্য। প্রথমার্ধে ধুঁকতে থাকা বার্সা তো একটির বেশি লক্ষ্যে শটও নিতে পারেনি। এ সময় আলাভেসের রক্ষণও ছিল বেশ দৃঢ়। বিরতির পর গোলের জন্য আরও মরিয়া হয়ে চেষ্টা করে বার্সা। শেষ পর্যন্ত বার্সা স্কোর করে ম্যাচের ৬১ মিনিটে। লেভানডোফস্কির ভলিতে লিড নেয় কাতালানরা। এবারের লিগে পোলিশ তারকার এটি ১৭তম গোল। এগিয়ে যাওয়ার পর গোলের আরও কিছু সুযোগ তৈরি করে বার্সা।  কিন্তু কোনোটাই ব্যবধান বাড়ানোর জন্য যথেষ্ট ছিল না। অন্য দিকে প্রথমার্ধে কোনো সুযোগ তৈরি করতে না পারা আলাভেস দ্বিতীয়ার্ধে কয়েকবার আক্রমণে গিয়েছিল, যদিও তাতে সমতা ফেরাতে পারেনি দলটি। শেষ পর্যন্ত স্বস্তির এক জয় নিয়েই মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম