ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কলেজছাত্রী মুনিয়া হত্যা: হুইপপুত্রের সাবেক স্ত্রী মিম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:54 AM

news image

কলেজছাত্রী মুনিয়া হত্যা মামলার ৬ নং আসামি সাইফা রহমান মিমকে গ্রেপ্তার করেছে পিবিআই। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। তিনি জানান, সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইতে আনা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার মিম পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী। উল্লেখ্য, ২০২১ সালের ২৬ এপ্রিল গুলশানের অভিজাত একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ‘আত্মহত্যা’য় প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে অব্যাহতি পান সায়েম সোবহান আনভীর। উল্লেখ্য, মুনিয়া হত্যা মামলার ছয় নম্বর আসামি সাইফা রহমান মিম এক নম্বর আসামি সায়েম সোবহান আনভীরের গার্লফ্রেন্ড ও সাত নম্বর আসামি কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার সঙ্গেও ওই আসামির বিশেষ সম্পর্ক রয়েছে। পিয়াসা প্রতিহিংসার বশবর্তী হয়ে ভিকটিম মুনিয়াকে বিভিন্ন সময় ফোন করে আনভীরের সঙ্গ ত্যাগ করতে বিভিন্ন সময় হুমকি দেয়। এ মামলায় ১ আগস্ট মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম