ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলারোয়ায় ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৩,  12:40 PM

news image

ফেসবুক লাইভে এসে বিষপানে আত্নহত্যার চেষ্টা করেছেন আলামিন হোসেন (৩২) নামে এক যুবক। মঙ্গলবার (১৬ মে) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, আলামিনের ব্যবসায়িক অংশীদার বেনাপোল পোর্টের জয়। জয়ের সঙ্গে আলামিনের ব্যবসায়িক লেনদেন ছিল। জয় আলামিনের কাছে ৩ লাখ ৭০ হাজার টাকা পাবেন, তবে আলামিনের নামে ১১ লাখ টাকার ‘মিথ্যা’ মামলা দিয়েছেন। তাছাড়া তাকে প্রতিনিয়ত পুলিশ দিয়ে গ্রেপ্তার ও মারপিটের হুমকি দিচ্ছেন। এ কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নেন আলামিন। মঙ্গলবার বিকেলে গদখালী গ্রামের একটি পাটখেতে ফেসবুক লাইভে এসে বিষপান করেন আলামিন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের চেষ্টায় জীবন বাঁচে তার। কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার শুভ জিৎ রায় জানান, এক যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ওয়াশ করে ভর্তি করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, আলামিন নামে এক যুবক ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ‘অভিনয়’ করেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। আটক করে আত্মহত্যা চেষ্টা করার দায়ে মামলা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম