ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কলাপাড়ায় ডিজেল পাচারকারী দলের তিন সদস্য ট্রলার সহ আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  11:02 AM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী পথে পাচারকালে তিন হাজার ৯০০ চোরাই ডিজেল  এবং  পাচারকারী দলের তিন সদস্য সহ একটি ট্রলার আটক  করেছে কোষ্টগার্ড সদস্যরা। আটককৃতরা  হলেন পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসান। শুক্রবার ভোর রাত ৫ টার দিকে আন্ধারমানিক নদীর টিয়াখালী মোল্লাকান্দা মোহনা থেকে কোষ্টগার্ড সদস্যরা এদের আটক করেন। পায়রা বন্দর কোষ্টগার্ড সিকিউরিটি ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নদীতে অভিযান চালিয়ে ষ্টিলবডি একটি ট্রলার ও ২০টি কন্টেইনারে রাখা ৩৯০০ লিটার ডিজেলসহ ওই তিনজনকে আটক করেন। দীর্ঘদিন ধরে সমুদ্র পথে এসব ডিজেল পাচার হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে আটক পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসানকে কলাপাড়া থানায় প্রেরণ করা হয়েছে।  এছাড়া জব্দ করা ট্রলার ও ডিজেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে কোষ্টগার্ড কর্মকর্তা জানান। আটককৃতরা কলাপাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম