ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলাপাড়ায় সিপিপির উদ্দোগে ২দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

#

২৬ অক্টোবর, ২০২৩,  11:40 AM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় সিপিপি'র উদ্দোগে ২ দিন ব্যাপী স্বেচ্ছাসেবকদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এ প্রশিক্ষনের আয়োজন করে। বুধবার ও বৃহস্পতিবার এ উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে। উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আছাদ উজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা টিম লিডার আব্দুল মোতালেব ফকির, কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সিপিপি'র ইউনিট টিম লিডার এসএম মোশাররফ হোসেন মিন্টু। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষণ পরিচালনা করেন সিপিপি'র প্রশিক্ষক ও ইউনিয়ন ডেপুটি টিম লিডার মোঃ ইভান মাতুব্বর। প্রশিক্ষণ কর্মসূচীতে সিপিপি'র ৮ ও ১৪ নং ইউনিটের ৪০জন সদস্য প্রশিক্ষণ গ্রহন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম