ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলাপাড়ায় শিশুদের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

১৩ নভেম্বর, ২০২৩,  9:56 PM

news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় ভাসা-২ প্রকল্পের সুইমসেফ: জীবন রক্ষায় সাঁতার কার্যক্রমের অধীনে বার্ষিক সাঁতার প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে  এ সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ৪টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০) সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৩৬জন প্রতিযোগী উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে। স্থানীয় বিচারক মন্ডলীর মাধ্যমে প্রতি গ্রুপে তিনজন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে কলাপাড়া উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সীমা, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান সুজন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মো. সিনহাজ উদ্দীন, ভাসা-২ প্রকল্পের ফিল্ড টিম ম্যানেজার মোহাম্মদ মোতাহের হোসেন, এলাকার গন্যমান্য ব্যক্তি, ভিআই পিসির সদস্য, গণমাধ্যম কর্মী ও ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটি'র সদস্যবৃন্দ, আঁচল মা এবং শিশুদের অভিভাবকসহ ভাসা প্রকল্পের কর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল শিশুকে স্বান্তনা পুরস্কার দেয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম