ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কলাপাড়ায় শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এমপি মহিব

#

০৪ অক্টোবর, ২০২২,  10:52 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলার শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব। আজ মঙ্গলবার বিকেলে তিঁনি কুয়াকাটায় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এছাড়া রাতে কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়া বাড়ী পূজা মন্ডপ,  চিংগড়িয়া সার্বজনীন দূর্গা মন্দির সহ একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপজেলা প্রশাসন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে তিঁনি দেশ রতœ শেখ হাসিনার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানান।

এসময় তিঁনি বলেন, ’বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিনির্মানকরেছেন। তাই আওয়ামীলীগ সরকার আমলে দেশের সকল ধর্ম, বর্নের মানুষ শান্তিপূর্ন পরিবেশে যার যার ধর্মীয় আচার, অনুষ্ঠান নির্বিঘেœ পালন করছে। দেশের মানুষ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জামাত-বিএনপি’র সকল ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধ পরিকর।’ এর আগে সোমবার রাতে তিঁনি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, জেলার কলাপাড়া উপজেলায় এবছর ১৭টি পূজা মন্ডপে এবং রাঙ্গাবালী উপজেলায় ৬টি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব পালনে প্রতিটি মন্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের কর্মকর্তা মো: হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে স্থানীয় সাংসদ তাঁর ব্যক্তিগত বিশেষ বরাদ্দ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সামাজিক উন্নয়ন প্রকল্পের অধীনে তাঁর নির্বাচনী এলাকার মদন মোহন সেবাশ্রম, বাদুরতলি সার্বজনীন দূর্গা মন্দির, চিংগড়িয়া সার্বজনীন দূর্গা মন্দির, জগন্নাথ আখড়াবাড়ী মন্দির, মহিপুর সার্বজনীন দূর্গা ও কালি মন্দির, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও উত্তর পশ্চিম চালিতাবুনিয়া সার্বজনিন কালি মন্দির উন্নয়নে তিন লক্ষ টাকা করে মোট চব্বিশ লক্ষ টাকা প্রদান করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো: মহর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম