ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

কলাপাড়ায় ভূমি অধিগ্রহন শাখার হয়ানির প্রতিবাদে মানববন্ধন

#

০৮ জুলাই, ২০২৩,  6:26 PM

news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অধিগ্রহনকৃত ভূমি এবং অবকাঠামোর ক্ষতিপুরনসহ ভূমি অধিগ্রহন শাখা ও দালালচক্রের হয়রানি বন্ধের দাবীতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে চর বালিয়াতলীতে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভূক্তোভোগী পরিবারের প্রায় দেড় সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুু অংশগ্রহন করে। এসময় ক্ষতিগ্রস্থদের পক্ষে বক্তব্য রাখেন ইউপি সদস্য মর্জিনা বেগম, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ফকর উদ্দিন, কাওসার আহমেদ ও সালাউদ্দিন সালু। ভূক্তোভোগীরা বলেন, পায়রা বন্দরের উন্নয়ন প্রকল্পের জন্য কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী মৌজা থেকে ভূমি গ্রহন করছে। জেলা ভূমি অধিগ্রহন শাখা এল এ কেস নং-১৬/২০১৭-১৮ এর মাধ্যমে এ ভূমি অধিগ্রহন করছে। সর্বশেষ ভূমি জরিপ বিএস খতিয়ানের মাধ্যমে ক্ষতিপুরনের টাকা প্রদানের কথা উল্ল্যেখ করে চিঠি প্রদান করে। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রসহ ভূমি অধিগ্রহন শাখায় যোগাযোগ করলে সিএস জরিপের কাগজপত্রের চাহিদা তুলে ধরে কমিশন দাবী করছেন ভূমি অধিগ্রহন শাখার কানুনগোসহ সার্ভেয়রা। ভূমি অধিগ্রহন শাখার চিহ্নিত দালালচক্রের মাধ্যমেও মামলাসহ নানা জটিলতা তৈরি করে ক্ষতিগ্রস্থদের হয়রানীর অভিযোগ তোলেন ক্ষতিগ্রস্থরা। বালিয়তলী ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, ভূমি অধিগ্রহনের ফলে অনেক পরিবার তাদের পূর্ব পুরষদের সমাধি হারাবে। স্মৃতি বিজরিত পৈত্রিক ভিটা-বাড়ী হারাবে। জেলা ও কৃষি নির্ভর দরিদ্র এ এলাকার মানুষ তাদের কর্ম হারিয়েউদ্বাস্ত হবে। এনিয়ে মনেকস্ট থাকলেও দেশের উন্নয়নের জন্য তারা জমি দিতে রাজী। তবে জমি ও অবকাঠামোর ক্ষতিপুরুন ছাড়া তারা জমি দিবেননা। আলহাজ¦ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ফকর উদ্দিন বলেন, ভূমি অধিগ্রহন শাখার চিহ্নিত দালালদের একের পর এক মামলায় ক্ষতিগ্রস্থতরা অঅথিৃকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর উপড় ভূমি অধিগ্রহন শাখার দুর্ণীতিপরায় কানুনগো, সার্ভেয়ারা নানাভাবে দরিদ্র ভূমি মালিকদের পদে পদে হয়রানি করছে। তার দালালচক্রের প্রতিরোধে সর্বোচ্চ আইনী প্রয়োগ কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম