ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কলাপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

#

১২ নভেম্বর, ২০২৩,  9:51 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় আকলিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। পরিবারের দাবী পারিবারিক কলহের জের ধরে নিজেদের ঘরের সামনে জিলাপি  গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে। কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক তাইয়েবুর রহমান জানান, পারিবারিক দ্বন্দ্ব থেকে আকলিমা বেগম আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম