ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

কলাপাড়ায় প্রতারণার নতুন ফাঁদে সাধারন মানুষ!

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  4:43 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় অভিনব কায়দায় এবার প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারক চক্র। ক্রেতা সেজে তারা করছে এ প্রতারণা। শনিবার সকালে কলাপাড়া পৌরসভার এতিমখানা কালভার্ট এলাকায় দুই সবজি বিক্রেতার কাছ থেকে নগদ টাকা, সবজি ও দুটি মোবাইল নিয়ে যায় এ প্রতারক। সবজি বিক্রেতা টিয়াখালী ইউনিয়নের মো. সিদ্দিক হাওলাদার জানান, শনিবার সকালে এতিমখানা কালভার্ট এলাকায় লাউ ও বেগুন বিক্রি করতে আসি। এসময় মধ্যম বয়সী এ প্রতারক আমার কাছ থেকে সব লাউ ও বেগুন কিনে নেওয়ার কথা বলে। বাড়িতে গিয়ে টাকা দেবে বলে আমাকে নিয়ে যায়,

পথিমধ্যে প্রতারকের মোবাইলে টাকা নাই বলে কথা বলার জন্য আমার কাছ থেকে মোবাইল (০১৭৩৯২৮৫৬৭৭) নিয়ে কথা বলে এবং মাছ কেনার কথা বলে আমার কাছ থেকে নগদ এক হাজার টাকা ও স্মাট ফোন নিয়ে মোটর সাইকেল চালিয়ে চলে যায়। সবজি বিক্রিতা নীলগঞ্জ ইউনিয়নের মো. ইউনুস হাওলাদার জানান, একই কায়দায় আজ শনিবার সকালে আমার বোম্বাই মরিচ, নগদ টাকা ও মোবাইলে কথা বলবে বলে আমার মোবাইল ফোন নিয়ে যায়। প্রতরণার শিকার মজিদ হাওলাদার জানান, কিছুদিন আগে আমার কাছ থেকে রহমতপুর মাঝ গ্রাম এলাকা থেকে টাকা খুচরা করার কথা বলে নগদ এক হাজার নোট নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরশু একই ঘটনা ঘটেছে চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের রশিদ প্যাদা সাথে তার কাছ থেকে নগদ দুই হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম