ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কলাপাড়ায় দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন

#

২৮ সেপ্টেম্বর, ২০২২,  9:33 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় এ উপলক্ষে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত রঙীন ব্যানার, ফেষ্টুন নিয়ে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব’র নেতৃত্বে আনন্দ র‌্যালী করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্ম দিনে তাঁর উন্নয়ন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: মাহবুবুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম রাকিবুল আহসান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো: মঞ্জুরুল আলম প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পৌরসভার প্যানল মেয়র মো: হুমায়ুন কবির সহ যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা।আলোচনা সভা শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম