ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলাপাড়ায় খালপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

#

১১ জানুয়ারি, ২০২৩,  4:41 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডস্থ পশ্চিম রজপাড়া  গ্রামের খাল পাড় থেকে মো. বেল্লাল গাজী (৪৫) নামের এক মোটর সাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ভিকটিম মো. বেল্লাল গাজী (৪৫) এর পিতার নাম মো. সফেজ গাজী। তার বাড়ি পার্শ্ববর্তী আমতলী পৌরসভার ০৭নং ওয়ার্ডের ছুরিকাটা এলাকায়। পুলিশ জানায়, ভিকটিম মো. বেল্লাল গাজী (৪৫), পেশায় একজন মোটরসাইকেল ড্রাইভার। সে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় সঙ্গলবার সন্ধায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত্রে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। পরবর্তীতে বুধবার সকাল সাড়ে দশটার দিকে কলাপাড়া থানা পুলিশের সংবাদে ভিকটিমের নিকটাত্মীয় স্বজনরা ঘটনাস্থলে আসে। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ভিকটিমের গলায় লায়লনের রশি প্যাচানো অবস্থায় পাওয়া যায়। তার দুই চোখের উপর থেতলানো রক্তাক্ত জখম ছিলো। তার মোটরসাইকেল পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হত্যাকারীরা তাকে হত্যা করে মোটর সাইকেল নিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম