ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২২,  1:05 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের আবাসন সংলগ্ন বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। স্থানীয় মো.শাহজাহান তালুকদার ও মো.কামাল তালুকদার এর আয়োজন করেন। এতে তাদের দু’টি বলি মহিষ অংশগ্রহন করে। থেমে থেমে চলে এ লড়াই। যা দেখে উল্লাসিত দর্শকরা ছিলো বিলের চার পাশে। স্থানীয়রা জানায়, দুইটি মহিষ প্রচন্ড ভাবে একে অপরকে হারানোর জন্য যুদ্ধ চালাচ্ছিলো। লড়াই শেষ না হলেও মহিষ পালক ওই মহিষ দু’টিকে বিভক্ত করার চেষ্টা করেছেন।

কিন্তু কোন কিছুতেই যেন থামছিলোনা মহিষ দু’টি। প্রায় ৩০ মিনিট লড়াইয়ের এক পর্যায় মো.কামাল তালুকদারের মহিষ মো.শাহজাহান তালুকদারের মহিষকে পরাজিত করে।  বলি মহিষের মালিক মো.শাহজাহান তালুকদার বলেন, বাড়িতে অনেক মহিষ আছে। তবে চেলা দেয়ার জন্য গত ১১ দিন আগে এ মহিষটি কেনা হয়েছে। তাই চাচাতো ভাইয়ের ছেলের একটি বলি মহিষের সাথে লড়াই দেয়া দেয়া হয়। এতে তার মহিষটি পরাজিত হয়েছে বলে তিনি জানিয়েছেন। অপর মহিষের মালিক মো.কামাল তালুকদার বলেন, মহিষের লড়াই গ্রামবাংলার ঐতিহ্য। তাদের বাপ দাদারা বিগত দিনে এ রকম আয়োজন করেছেন। আমরাও পারিবারিকভাবে এ মহিষের লড়াইয়ের অয়োজন করেছি। বলিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে এ মহিষের লড়াই সম্পন্ন হয়েছে। আমিও সেখানে উপস্থিত ছিলাম। এমন লড়াই এখন আর সচারাচর দেখা যায়না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম